নৌকার প্রার্থীর জন্য লাশ পড়লে দায়িত্ব নেয়ার ঘোষণাকারীকে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নৌকার প্রার্থীর জন্য হত্যাকারীদের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়ে গ্রেপ্তার হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। গত বৃহস্পতিবার রাত ২টার পর শেখ জোবায়ের হাসান নামের ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাকে পুলিশ হেফাজতে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের আওয়ামী লীগ প্রার্থী বি এম ফরহাদ হোসেন সংগ্রামের সমর্থনে গোকর্নগ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা শেখ জোবায়ের হাসান। তার বক্তব্যের ৪০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই রাত ২টার পরে গোকর্নগ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। ছড়িয়ে পড়া বক্তব্যে তিনি বলেন, ‘একদম কইলজাডা বড় কইরা। আমি কইলাম হান্নান ভাইয়ের ইলেকশনের সময় বলছিলাম হাসান ভাইয়ের বাড়িতে, একটা মার্ডার আমি গইচ্ছা নিমো যদি হান্নান মার্ডার করে, আর দুইটা মার্ডার হইলে আপনারা সারা গ্রাম গইচ্ছা নিয়েন। মার্ডার লাগদো না। মার্ডার যদি অই সংগ্রাম ভাইয়ের পক্ষে হেইডাও গইচ্ছা নিমো।

শিরোনাম