পটুয়াখালীতে রাত জেগে ডাকাত পাহারা

নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীতে রাত জেগে ডাকাত পাহারা। পটুয়াখালীতে ডাকাত আতঙ্কে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে সতর্ক করেছেন স্থানীয়রা। এ ছাড়া রাতভর লাঠিসোঁটা হাতে পাহারা দিয়েছেন এলাকার অনেকেই।

মঙ্গলবার (৫ মার্চ) মধ্যরাতে জেলার সদর উপজেলার মাদারবুনিয়া, মরিচবুনিয়া, আউলিয়াপুর, কালিকাপুর ও জৈনকাঠী ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং পৌর শহরের স্বাধীনতা সড়ক, কলাতলা, হাউজিং মাঠ, বাধঘাট, দুই নম্বর বাধঘাটসহ বিভিন্ন এলাকার মাইকে ডাকাত আতঙ্কে স্থানীয়রা সবাইকে সতর্ক থাকতে বলেছেন।

শিরোনাম