পতেঙ্গা বন্দর বিদেশিদের নিকট ইজারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের মিছিল-সমাবেশ

সংবাদ জমিন রিপোর্টঃ
পতেঙ্গা বন্দর বিদেশিদের নিকট ইজারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের মিছিল-সমাবেশ হয়েছে। অতি গোপনীয়তায় লালদিয়া-পানগাঁও টার্মিনাল ডেনমার্ক ও সুইজারল্যান্ডের কোম্পানির কাছে দীর্ঘ মেয়াদী ইজারা চুক্তি বাতিলের দাবি এবং নিউমুড়িং, মংলা, পতেঙ্গা বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এসময় আগামী ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়েছে।

শিরোনাম