পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু
বিশেষ প্রতিনিধিঃ
পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু। নোয়াখালীর সোনাইমুড়ীতে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক সড়কের বগাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বারাহিপুর গ্রামের শাহরিয়ার সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলযোগে সহিদ ও মোশারফ চৌমুহনীর উদ্দেশে রওনা হন। বগাদিয়া এলাকায় পৌঁছালে এক নারী পথচারী হঠাৎ রাস্তা অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলে মারা যান। আরেকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।