পদ্মার ভাঙনের কবলে কুষ্টিয়া সীমান্তের বিজিবির বিওপি

কুষ্টিয়া প্রতিনিধিঃ
পদ্মার ভাঙনের কবলে কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিওপি । প্রবল স্রোত ও ঝোড়ো বাতাসের কারণে পদ্মা নদীতে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। পদ্মার ভাঙনে মুহূর্তের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কুষ্টিয়ার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার কুষ্টিয়া ৪৭ বিজিবির আওতাধীন উদয়নগর বিওপির প্রায় ৭০ শতাংশ জায়গা। বর্তমানে শুধুমাত্র একটি ওপি পোস্ট, সিগন্যাল টাওয়ার, গোলঘর ও এমটি গ্যারেজ ছাড়া অন্যান্য সব স্থাপনা সম্পূর্ণভাবে নদীতে বিলীন হয়েছে। অবশিষ্ট অংশও যেকোনও সময় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে উদয়নগর বিওপি ক্ষতিগ্রস্ত হলেও বিজিবির নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে, বিজিবি সদর দফতরের দিকনির্দেশনার আলোকে গত মাসের ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত অধিকাংশ স্থানান্তরযোগ্য সরঞ্জামাদি আগেই পার্শ্ববর্তী চরচিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে, ১১ সেপ্টেম্বর ভোরে অবশিষ্ট অস্ত্র, গোলাবারুদ, অফিসিয়াল নথিপত্র, যানবাহন, চারপায়া ও জনবল জরুরি ভিত্তিতে নৌকা, ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে নিরাপদে চরচিলমারী বিওপিতে স্থানান্তর করা হয়। বর্তমানে সব সদস্য ও গুরুত্বপূর্ণ কন্ট্রোল আইটেম সম্পূর্ণরূপে নিরাপদ রয়েছে।

শিরোনাম