পরিবারে অভাব-অনটন, সন্তানদের হত্যার পর বাবা-মায়ের আত্মহত্যা

সংবাদ জমিন রিপোর্ট:
পরিবারে অভাব-অনটন, সন্তানদের হত্যার পর বাবা-মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরিবারে অভাব-অনটন। সঙ্গে রয়েছে ঋণের বোঝা। প্রতিদিনই কোনও না কোনও পাওনাদার হাজির হতো বাড়িতে। এমতাবস্থায় দুই সন্তানকে হত্যার পর স্বামী ও স্ত্রী আত্মহত্যা করে। রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে দুই শিশুসন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় এমন তথ্যই জানিয়েছে পুলিশ। একই ধরনের কথা বলছে নিহতের স্বজন ও প্রতিবেশীরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ওয়াপদা বিহারি ক্যাম্পের বি-ব্লকের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০), তাদের ৪ বছর বয়সী ছেলে মিনহাজ ও ২ বছর বয়সী ছেলে আসাদ। পুলিশের ধারণা, সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনও একসময় তাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামী ও পাশে বিছানায় স্ত্রী ও দুই সন্তানের মরদেহ পড়েছিল। পরিবারটি অভাব-অনটনে বিপর্যস্ত ছিল। দুই সন্তানকে হত্যার পর বাবা-মা আত্মহত্যা করেছেন বলে ধারণা তাদের।

শিরোনাম