পাঁচবিবিতে ভাতিজার অস্ত্রের আঘাতে প্রাণ গেল চাচার

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার চাপাতির আঘাতে চাচা সাইদুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামে। নিহত সাইদুল একই গ্রামের মৃত জাকের আলী মণ্ডলের পুত্র।

পাঁচবিবি থানার ওসি কাওসার আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে রাতেই নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শিরোনাম