পাংশায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে স্ত্রী হত্যা!

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামে গৃহবধূ রোজিনা আক্তার ওরফে আরজিনাকে (৩০) শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নওড়া বনগ্রাম এলাকার মৃত শশধর বিশ্বাসের ছেলে তুষার বিশ্বাস (৪২), নিভা গ্রামের মৃত ছাদেল আলী মণ্ডলের ছেলে হারেজ আলী মণ্ডল (৩৮), কামাল মণ্ডলের ছেলে তুহিন মণ্ডল (২০) ও চৌড়াপাড়া গ্রামের মো. সুরত আলী শেখের ছেলে মো. হারুন অর রশিদ ওরফে সুজন (২৪)। নিহত আরজিনা উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন শেখের স্ত্রী।

শিরোনাম