পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে

সংবাদ জমিন রিপোর্টঃ
পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এবারের আসর বসেছে শ্রীলঙ্কার কলোম্বোতে। সেখানে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ দুই মিনিটের ঝড়ে ২-০ গোলে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশের হয়ে গোল করেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও অপু রহমান।

এদিন খেলার তৃতীয় মিনিটেই ফয়সালের গোলে লিড নেয় বাংলাদেশ। এই গোলে পাকিস্তান গোলকিপার সামার রাজ্জাকের অবদান কম নয়। তার ভুলে বক্সের সামনে বল পান অপু রহমান; পাস বাড়ান ফয়সালের কাছে, গোলকিপার এগিয়ে এসে বলের নিয়ন্ত্রণ নেওয়ার আগে ডান পায়ের প্লেসিং শটে জালে বল জড়ান বাংলাদেশ অধিনায়ক।

শিরোনাম