পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে আইসিসির কাছে অভিযোগ দায়ের ভারতের

স্পোর্টস ডেস্কঃ
পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে আইসিসির কাছে অভিযোগ দায়ের ভারতের। এশিয়া কাপের সুপার ফোরে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে খেলোয়াড়দের আচরণকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানের হারিস রউফ ও শাহেবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে।

জানা গেছে, বুধবার ই-মেইলের মাধ্যমে করা সেই অভিযোগ ইতোমধ্যেই পেয়েছে আইসিসি। রউফ ও ফারহান লিখিতভাবে অভিযোগ অস্বীকার করলে বিষয়টি যেতে পারে শুনানিতে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের অধীনে হবে শুনানি, টুর্নামেন্টে আরেক রেফারি হিসেবে দায়িত্বে আছেন অ্যান্ডি পাইক্রফট।

শিরোনাম