পাকিস্তানে তালেবানের হামলা

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানি বিমান আফগানিস্তানে বোমা হামলা চালানোর কয়েকদিন পর তালেবান বাহিনী পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালিয়ে ১৯ জন সেনাকে হত্যা করেছে।

আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে তোলোনিউজ জানিয়েছে, পাকিস্তানের সীমান্তবর্তী পূর্ব আফগান প্রদেশ খোস্ত এবং পাকতিয়ায় তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। আফগান সীমান্ত বাহিনী খোস্তের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন লাগিয়ে দিয়েছে এবং পাকতিয়ার দান্ড-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখল করেছে বলে জানা গেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্তে দুই বাহিনীর মধ্যে ভারী অস্ত্রসহ বিক্ষিপ্ত লড়াই জারি রয়েছে বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন।

শিরোনাম