পাটুরিয়ায় ফেরিডুবি,উদ্ধার তৎপরতা স্থবির,সন্ধান মিলেনি ইঞ্জিন মাস্টারের

মানকিগঞ্জ প্রতিনিধিঃ
উদ্ধার তৎপরতায় গতি নেই। তিনদিন হয়ে গেলেও ডুবন্ত ফেরি থেকে মাত্র তিনটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আসছে এই কথা বলা হচ্ছে দুদিন ধরে। শুক্রবার বেলা বারোটা পর্যন্ত প্রত্যয়ের দেখা মেলেনি দুর্ঘটনাস্থল পাটুরিয়া ঘাটে। ফেরি ডুবির ঘটনায় নিখোঁজ রজনীগন্ধার ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবিরের সন্ধানও মিলেনি তিনদিনেও। এ অবস্থায় ঠেলা ধাক্কায় চলছে উদ্ধার তৎপরতা। বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষের কাছেও উদ্ধার তৎপরতায় সঠিক তথ্য মিলছে না। শুধু সময় কালক্ষেপণ করা হচ্ছে।

উল্লেখ্য,মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ৯টি ট্রাক নিয়ে রজনীগন্ধার নামের ইউটিলিটি ফেরি পাটুরিয়া ঘাটের কাছে ডুবে যায়।

শিরোনাম