বরগুণার পাথরঘাটায় নৌকার এজেন্ট হওয়াকে কেন্দ্র করে শ্বশুরের হাতে জামাই খুন

সংবাদ জমিন অনলাইন ডেস্কঃ
জাতীয় সংসদ নির্বাচনে স্বামীর অবাধ্য হয়ে স্ত্রী নৌকার এজেন্ট হওয়াকে কেন্দ্র করে গতকাল বরগুনার পাথরঘাটায় স্বামী আরিফ হোসেন (২৮) কে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় আরিফের স্ত্রী রাহিমা বেগম, শাশুড়ি পারভীন বেগম ও শ্বশুর হানিফকে আটক করেছে থানা পুলিশ।

গত রোববার বিকাল ৪টার দিকে বরগুণার পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্বশুর হানিফের বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। জামাই আরিফ কাঁঠালতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড কামারহাট কালীপুর গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে। আরিফ ভাড়ায় মোটরবাইক চালাতেন এবং শশুর বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন। আরিফ কাঁঠালতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের যুবদলের সদস্য ছিলেন।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন,শ্বশুর হানিফকে ভোটকেন্দ্র থেকে এবং স্ত্রী ও শাশুড়িকে বাড়ি থেকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শিরোনাম