পাথর লুটের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি

সিলেট প্রতিনিধিঃ
পাথর লুটের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটপাটের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। বুধবার (২০ আগস্ট) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সাত পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেওয়া হয়।

এসব তথ্য নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। তিনি বলেন, ‘সাত পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে জড়িতদের নামোল্লেখসহ ১০টি সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, লুটের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে।’

শিরোনাম