পানিতে ডুবে প্রাণ গেলো একই পরিবারের ৩ শিশুর

মাগুরা প্রতিনিধিঃ
পানিতে ডুবে প্রাণ গেলো একই পরিবারের ৩ শিশুর। খালে গোসল করতে নেমে মাগুরার মহম্মদপুর উপজেলায় একই পরিবারের তিন শিশু ডুবে মারা গেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেরার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৯), মোহাম্মদ সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৮) এবং মোহাম্মদ তরিকুলের মেয়ে তানহা (৯)। তারা পরস্পর মামাতো ফুপাতো বোন।

শিরোনাম