পানিতে ডুবে প্রাণ হারালো মামা-ভাগ্নে

বিশেষ প্রতি‌নি‌ধি:
পানিতে ডুবে প্রাণ হারালো মামা-ভাগ্নে। কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে শাহবাব মণ্ডল (আড়াই বছর) ও আবু তোহা মণ্ডল (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী এবং রৌমারী থানার উপপ‌রিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিরোনাম