পান খাওয়ার প্রলোভনে শিশু ধর্ষণ,লম্পট ধর্ষক আটক

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পান খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসাধীন রয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আতাউর রহমান চেকু (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গাড়ীক্ষেত্র গ্রামের বাসিন্দা।

জানা যায়, আমি কাজ করছিলাম। এ সময় আমার মেয়ে খেলছিল। সেখান থেকে পান খাওয়ানোর লোভ দেখিয়ে আতাউর তাকে বাড়িতে নিয়ে যায়। পরে মেয়েকে ধর্ষণ করে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি এসে কাঁদতে কাঁদতে ঘটনার বর্ণনা দিলে সব জানতে পারি।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম