পাবনায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেলো যুবদল নেতার

পাবনা প্রতিনিধিঃ
দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেলো যুবদল নেতার। পাবনা সদর উপজেলার গয়েশপুরে গতকাল শনিবার রাত ১০টার দিকে দুই পক্ষের সংঘর্ষে মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় ইমরান সজিব মোল্লা (২৫) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পাভেল মোল্লা গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্সাধারণ সম্পাদক এবং ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে। আহত ইমরান সজিব একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে। দুজনই পরস্পর চাচাতো ভাই। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান,নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনিব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

শিরোনাম