পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে প্রাণ গেল দুই নির্মাণ শ্রমিকের

পাবনা প্রতিনিধিঃ
সেপটিক ট্যাংকে আটকা পড়ে প্রাণ গেল দুই নির্মাণ শ্রমিকের। পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে বেড়া পৌরসভার দক্ষিণপাড়া এলাকায়।

মৃতরা হলেন,পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিবুল ইসলাম (২৫) এবং আব্দুল গফুরের ছেলে মোস্তাকিন (৩০)। আহতদের মধ্যে রয়েছেন বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০) এবং হাতিগাড়া গ্রামের আকরাম শেখের ছেলে সম্রাট শেখ।

শিরোনাম