পাবনার সুজানগরে বিপুল পরিমাণ টাকাসহ র‌্যাবের হাতে চেয়ারম্যান প্রার্থী আটক

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বিপুল পরিমাণ টাকাসহ পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করেছে র‌্যাব। তার নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি ও ২২ লাখ ৮২ হাজার ৭শ’ টাকা জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। শাহীন সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবারের উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী।

শিরোনাম