পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

পাবনা প্রতিনিধি:
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। দীর্ঘ ১৮ মাস তালাবদ্ধ থাকার পর পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির কয়েকজন নেতা-কর্মী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামের নেতৃত্বে নেতা-কর্মীরা একটি লাঠির সাহায্যে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিতরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ জাতীয় স্লোগান দেন।

শিরোনাম