বিশেষ প্রতিনিধি:
পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোরকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার। ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের ডোবরা এলাকায় আকিজ-বশির জনতা জুটমিলে পায়ুপথে উচ্চচাপের বাতাস প্রবেশ করিয়ে কিশোর শ্রমিককে হত্যার ঘটনায় ‘মূল অভিযুক্ত’ রিহাত শেখ ওরফে হাকিমকে (২২) গ্রেফতার করেছে র্যাব-১০। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র্যাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার মাগুরার শ্রীপুর থানা এলাকা থেকে মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিমকে গ্রেফতার করা হয়। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা। নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের অংশ হিসেবে বিশেষ অভিযানে বোয়ালমারী থানার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে সংঘটিত হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।