পায়ুপথে বাতাস দিয়ে শ্রমিককে হত্যা,গ্রেফতার-১

বিশেষ প্রতিনিধি:
পায়ুপথে বাতাস দিয়ে শ্রমিককে হত্যা,গ্রেফতার-১। গাজীপুরের টঙ্গীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে গোলাম রাব্বি (১৮) নামে এক শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিন মিয়া (১৮) নামে কারখানার আরেক শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে টঙ্গীর হিমারদীঘি এলাকায় হক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম রাব্বি নেত্রকোনার আটপাড়ার কমলা গ্রামের মামুন মিয়ার ছেলে। গ্রেফতার রবিন নেত্রকোনার কলমাকান্দার গয়পুর গ্রামের সবুজ মিয়ার ছেলে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে রবিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে রাব্বির বাবা মামুন মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করেন। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিরোনাম