পাহাড়ে দুই পক্ষের গোলাগুলিতে প্রাণ গেল ৪ জনের

খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে দুই পক্ষের গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছেন। প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে ইউপিডিএফ এক বিবৃতিতে গোলাগুলির ঘটনা ঘটেনি এবং তাদের কেউ নিহত হয়নি বলে জানিয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালা উপজেলার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এলাকাটি অতি দুর্গম হওয়ায় ঘটনাটি জানা যায় শনিবার সকালে।

জানা গেছে, ইউপিডিএফ প্রসিত গ্রুপের সামরিক শাখা গণমুক্তি ফৌজ বা পিপলস লিবারেশন আর্মির কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০ থেকে ৪৫ জনের একটি সশস্ত্র দল এবং জেএসএসের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জনের আরেকটি দলের মধ্যে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ হয়। এতে ইউপিডিএফের চার সদস্য নিহত হয়েছেন। তবে এখনও নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম