পিআর পদ্ধতিতে কোনও নির্বাচন হবে নাঃ সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধিঃ
পিআর পদ্ধতিতে কোনও নির্বাচন হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘পিআর পদ্ধতিতে কোনও নির্বাচন হবে না। যারা পিআর দাবি করছে তারাসহ সবাইকে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। সে লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। বলা যায় দেশে নির্বাচনি মৌসুম শুরু হয়ে গেছে।’

শনিবার (২৩ আগস্ট) বিকালে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিরোনাম