পিআর পদ্ধতিতে নির্বাচনের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে: রিজভী

স্টাফ রিপোর্টারঃ
পিআর পদ্ধতিতে নির্বাচনের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে। পিআর পদ্ধতি সামনে আনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, যখনই কোনো দল মনে করে, একটি পদ্ধতি তাদের রাজনৈতিক সুবিধা দেবে তখন সেটিকেই জোর করে চাপিয়ে দিতে চায়। এটি রাজনৈতিক ঈর্ষা ও স্বার্থান্বেষী মানসিকতার বহি:প্রকাশ। পিআর পদ্ধতিকে সামনে আনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে। উদ্দেশ্য হলো নির্বাচন বানচাল করা।

শিরোনাম