পিআর পদ্ধতি চালু হলে প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন হবে: চরমোনাই পীর

সংবাদ জমিন রিপোর্টঃ
পিআর পদ্ধতি চালু হলে প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আমরা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির (পিআর) প্রস্তাব করেছি। এ পদ্ধতি চালু হলে প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন হবে, সব দলের সংসদে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হবে। ফ্যাসিবাদী রাজনীতি কমে যাবে। এমপিরা জনগণের প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করবেন, এলাকায় গিয়ে প্রভাব বিস্তার বা চাঁদাবাজি করবেন না। আমাদের এই প্রস্তাবকে যারা তুচ্ছ মনে করছে, তারা আসলে দেশের ভালো চায় না, কেবল নিজেদের স্বার্থকে বড় করে দেখে।

সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত ‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুলের (সা.) শিক্ষা’ শীর্ষক সিরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিরোনাম