পিআর পদ্ধতি যারা বোঝে না, তারা দেশ চালানোর যোগ্যতাও রাখে না: চরমোনাই পীর

সংবাদ জমিন ডেস্কঃ
পিআর পদ্ধতি যারা বোঝে না, তারা দেশ চালানোর যোগ্যতাও রাখে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‌‘দেশের মানুষের সঠিক গণতন্ত্র আদায়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনও বিকল্প নেই। এই পদ্ধতি যে দল বোঝে না, সেই দল দেশ চালানোর যোগ্যতাও রাখে না।’ দেশে বিএনপির ২০ শতাংশও ভোট না থাকায় তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে মাদারীপুর শহরের স্বাধীনতা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর।

শিরোনাম