পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় আবেদ আলীসহ ৪ জনের জামিন নামঞ্জুর

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ ৪ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। অপর তিন আসামি হলেন- পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান, ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল ও লিটন সরকার।

বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আসামিদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

শিরোনাম