পিকআপে ট্রেনের ধাক্কা, প্রাণ গেলো দুই ভাইসহ ৩ জনের

বিশেষ প্রতিনিধি:
পিকআপে ট্রেনের ধাক্কা, প্রাণ গেলো দুই ভাইসহ ৩ জনের। ফরিদপুরের বোয়ালমারীতে রেলক্রসিংয়ে জুট মিলের শ্রমিকবাহী পিকআপে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার সোতাশী রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন সোতাশী রেলগেট পার হওয়ার সময় জনতা জুট মিলের শ্রমিকবাহী পিকআপকে ধাক্কা দেয়। পিকআপটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে পড়ে যায়। নিহতরা হলেন, স্থানীয় ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্লার দুই ছেলে জব্বার মোল্লা ও মুসা মোল্লা; একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম। তারা জনতা জুট মিলের শ্রমিক।

শিরোনাম