পিটিয়ে আহত করা হলো জুলাইয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করা সেই ফারাবীসহ ৩ জনকে

বিশেষ প্রতিনিধি:
পিটিয়ে আহত করা হলো জুলাইয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করা সেই ফারাবীসহ ৩ জনকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তারা গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট সংলগ্ন কাজলা ক্যানটিনে খাবার খাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে একজনের হাত কেটে গেছে।

আহতরা হলেন- ফিন্যান্স বিভাগের ২০২১-২১ শিক্ষাবর্ষের আল ফারাবী, ২০২৩-২৪ বর্ষের তামজিদ আহমেদ বখশী এবং নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী মিনহাজ রহমান। আহত বখশী রাবি মেডিক্যাল সেন্টার এবং ফারাবী ও মিনহাজ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ফারাবী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা এবং শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী ছিলেন। জুলাই আন্দোলনে একাত্মতা জানিয়ে ১৫ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ‘প্রথম’ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন তিনি।

শিরোনাম