পিডিবির ঠিকাদারের কর্মীকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধিঃ
ঠিকাদারের কর্মীকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের দুই কর্মীকে চোর সন্দেহে বেঁধে রেখে মারধরের পর তাদের একজন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে জাহাজমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর হেয়ার আসাদ নগরে দুলালের দোকানে এ ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন (৩৫) শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

ওসি এ কে এম ‌ আজমল হুদা বলেন,ঘটনাস্থল থেকে আটক অভিযুক্ত তারেক আজিজকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

শিরোনাম