পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

সংবাদ জমিন রিপোর্ট:
পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। ফেসবুকে আইনজীবীদের নিয়ে ‘কটূক্তি’ ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিএনপিপন্থি আইনজীবীরা বিষয়টি আদালতের নজরে আনেন।

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট খারিজের আদেশের পর পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন। আইনজীবীদের অভিযোগ, ওই পোস্টে তিনি ‘উচ্চ আদালতে চলছে বিএনপিপন্থি আইনজীবীদের গুন্ডামি’ মর্মে মন্তব্য করেছেন।

শিরোনাম