পুকুরপার থেকে উদ্ধার করা হলো পাহারাদারের লাশ

বিশেষ প্রতিনিধি:
পুকুরপাড় থেকে উদ্ধার করা হলো পাহারাদারের লাশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে এবং চোখ উপড়ে এক পাহারাদারকে হত্যা করা হয়েছে। রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের একটি পুকুরের পাশে এ ঘটনা ঘটেছে। নিহতের নাম তোজাম্মেল হক (৬৫)। তিনি শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের মৃত জনাব আলির ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে তোজাম্মেল পুকুরের পাশে পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রবিবার সকালে স্থানীয়রা পুকুরপাড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার শরীরে আঘাতের চিহ্ন এবং বাঁ চোখ উপড়ানো ছিল। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

শিরোনাম