পুকুর ঘাটে শামুক কুড়াতে গিয়ে প্রাণ গেলো দুই বোনের

নোয়াখালী প্রতিনিধিঃ
শামুক কুড়াতে গিয়ে প্রাণ গেলো দুই বোনের। নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬)।

শিরোনাম