পুকুর থেকে গলা ও পা বাঁধা বৃদ্ধার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
পুকুর থেকে গলা ও পা বাঁধা বৃদ্ধার লাশ উদ্ধার। কুষ্টিয়ার ভেড়ামারায় পুকুর থেকে খায়রুন নেছার নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার দুই পা ও গলায় ওড়না বাঁধা ছিল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খায়রুন নেছা (৮০) একই এলাকার মৃত জব্বার শেখের স্ত্রী। তারা আরও জানান, বৃদ্ধার তিন ছেলে ও এক মেয়ে আছে। তিনি তার মেজো ও ছোট ছেলের কাছে থাকতেন। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম