পুরান ঢাকায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

সংবাদ জমিন রিপোর্ট:
পুরান ঢাকায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে। রাজধানীর পুরান ঢাকার আগামাসি লেনের আগা সাদেক রোডের একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ১ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শিরোনাম