পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক:
পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না। ‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না। যা করার আগামী ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। গুলি মানুষ চেনে না।’ চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এক সাংবাদিককে এ হুমকি দেওয়া হয়েছে।

মোবারক হোসেন ইমন নামের এক সন্ত্রাসী শনিবার (৯ মে) বিকালে বিপ্লব দে পার্থ নামের ওই সাংবাদিককে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।

সাংবাদিক বিপ্লব বাংলা টিভির চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। অপরদিকে হুমকিদাতা মোবারক হোসেন ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত।

শনিবার বিকালে হোয়াটসঅ্যাপে দেওয়া অডিও বার্তায় মোবারক হোসেন সাংবাদিক বিপ্লব পার্থকে বলেন, ‘বোলতার বাসা বানিয়ে ফেলবো। পুরো শরীর এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না। যা করার, আগামী ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। গুলি মানুষ চেনে না।’

শিরোনাম