পুলিশের ফায়ারিং অনুশীলনে গুলিবিদ্ধ হলো পথচারী

বিশেষ প্রতিনিধি:
পুলিশের ফায়ারিং অনুশীলনে গুলিবিদ্ধ হলো পথচারী। চুয়াডাঙ্গায় পুলিশের বাৎসরিক ফায়ারিংয়ের অনুশীলনে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলা অবস্থায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পথচারী বাবু হোসেনকে (৩২) উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়। বাবু চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মণ্ডলপাড়ার হামিদ উদ্দিনের ছেলে।

শিরোনাম