পুলিশের সামনে জামায়াত নেতার উপর হামলা বিএনপি নেতাকর্মীদের

পাবনা প্রতিনিধি
পুলিশের সামনে জামায়াত নেতার উপর হামলা বিএনপি নেতাকর্মীদের। পাবনার চাটমোহর উপজেলায় হাট-বাজার ইজারার টেন্ডার শিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানকে মারধর করেছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উপজেলা পরিষদের ডাকা হাট-বাজার ইজারার টেন্ডার শিডিউল জমা দেওয়ার শেষ সময় ছিল আজ। বিকাল ৩টায় টেন্ডার বাক্স খোলার নির্ধারিত সময় ছিল। তার আগেই মারধরের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার ছিল উপজেলা পরিষদের ডাকা হাট-বাজার ইজারার টেন্ডার শিডিউল দাখিলের শেষ দিন। একইসঙ্গে বিকাল ৩টায় দাখিলকৃত টেন্ডার বাক্স খোলার সময় নির্ধারিত ছিল। দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আওরঙ্গজেব তার নিজ এলাকার একটি হাটের টেন্ডার শিডিউল দাখিল করতে উপজেলায় যান। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে রাখা বাক্সে তার টেন্ডার শিডিউলটি ফেলেন।

এ সময় আশপাশে থাকা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গিয়ে তার ওপর হামলা করেন। সেখানে থাকা আনসার সদস্য ও পুলিশ প্রথমে তাদের থামাতে নিচে নামিয়ে আনার চেষ্টা করেন। কিছুক্ষণ পর ইউএনও অফিস থেকে নিজের ব্যক্তিগত কাজ শেষে বের হচ্ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান। তখন ‌‘জামায়াতের সেক্রেটারি এখানে কেন’ বলেই তার ওপর হামলা করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত আনসার সদস্য ও পুলিশ শুধু বাঁজিয়েছে। হামলাকারীদের প্রতিহত করতে পারেনি। মারধরের সময় উপজেলা পরিষদ থেকে দৌঁড়ে নিজেকে রক্ষা করেন হাবিবুর রহমান।

শিরোনাম