পুলিশের হামলার প্রতিবাদে চুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ
পুলিশের হামলার প্রতিবাদে চুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল। ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ ও তিন দফা দাবিতে মশাল মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে এই মিছিল বের করেন তারা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা মিছিলে ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘২৪ এর বাংলায়, ডিপ্লোমা কোটার ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, প্রকৌশল সমাজ জেগেছে’, ‘১,২,৩, ৪ ডিপ্লোমা তুই কোটা ছাড়’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরল কেন, ইন্টেরিম জবাব দে’ শীর্ষক স্লোগান দেন। পরে তারা মিছিল শেষে চুয়েটের প্রধান ফটকের সামনে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শিরোনাম