পুলিশ দেখে পলায়ন, প্রাইভেটকারে মিললো এক লাখ পিস ইয়াবা
বিশেষ প্রতিবেদকঃ
পুলিশ দেখে পলায়ন, প্রাইভেটকারে মিললো এক লাখ পিস ইয়াবা। চট্টগ্রাম নগরে পুলিশ দেখে সড়কের ওপর প্রাইভেটকার রেখে পালিয়ে যান চালক। পরে ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন মেরিনার্স সড়কের চামড়ার গুদাম ওমর আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ চালকবিহীন প্রাইভেটকার এবং ইয়াবা জব্দ করে।
কোতোয়ালি থানার ওসি জানান, স্থানীয় লোকজনের উপস্থিতিতে প্রাইভেটকারটি তল্লাশি করা হয়। পরে প্রাইভেটকারের পেছনের ব্রেক ঢালার ভেতর একটি কালো রঙয়ের ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগে ১০টি বড় প্যাকেটের ভেতরে ১০ হাজার পিস করে সর্বমোট এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।