পুলিশ পাহারায় থাকা অবস্থায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাসায় গুলি!
নিজস্ব প্রতিবেদক:
চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাসায় গুলি!চাঁদার দাবিতে চট্টগ্রাম নগরে পুলিশের পাহারায় থাকা স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে দুই দফায় গুলির ঘটনাকে নিজেদের ‘ব্যর্থতা’ হিসেবে দেখছে পুলিশ। একইসঙ্গে ঘটনাটিকে বিচ্ছিন্ন উল্লেখ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরুর কথা জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার। রবিবার (১ মার্চ) রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এসব কথা বলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী।
তিনি বলেন, “নগরবাসীর নিরাপত্তাহীনতা দূর করে আস্থা অর্জনের জন্য অভিযান শুরু করেছি আমরা। নগরীর ১০টি জায়গায় একসঙ্গে অভিযান শুরু হয়েছে। তবে, ওই বাসা লক্ষ্য করে দুই দফায় গুলির ঘটনা নিয়ে নগরবাসীর শঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বলেন ব্যর্থতা, সেটা আমরা মেনে নিয়েছি।”