পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবক আটক
গাজীপুর প্রতিনিধি:
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবক আটক। গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিকের নাম হোসাইন আলী বাবু। তিনি স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি। এ ঘটনায় গাজীপুরে কর্মরত সাংবাদিকরা হামলার নিন্দা জানিয়েছেন।
হামলাকারী মো. জুয়েল (২৮) নরসিংদীর বেলাব উপজেলা এলাকার বাসিন্দা। তিনি ভবঘুরে। চান্দানা চৌরাস্তা এলাকায় ঘোরাফেরা করতে ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।