পেকুয়ায় পাহাড় ধসে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
পেকুয়ায় পাহাড় ধসে কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। গতকাল ভোরের দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই এলাকার দুবাই প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০) মেয়ে ময়না আকতার (১২) ও নাতি আবু তোহা (৮)। নিহতদের স্বজন আব্দুল্লাহ বলেন, গভীর রাতে সরওয়ার আলমের বাড়ির একাংশ ধসে মাটির নিচে পড়ে থাকতে দেখে এলাকাবাসী বাড়ির দেয়াল অপসারণের পর নিহতদের উদ্ধার করে। ওই সময় সেখানে থাকা পরিবারের অন্য সদস্যকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সোলতানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। পাহাড়ের পাদদেশে অবস্থানরত অন্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ার কাজ চলছে বলেও জানান তিনি।

শিরোনাম