পেট্রোলবোমা,ককটেল,গানপাউডারসহ আটক-৩

বিশেষ প্রতিনিধিঃ
পেট্রোলবোমা,ককটেল,গানপাউডারসহ আটক-৩। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‌‘লকডাউন’ ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গায় প্রস্তুতকৃত বিপুল পরিমাণ পেট্রোলবোমা, ককটেল ও গানপাউডারসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) বিকাল ৩টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকা থেকে পেট্রোলবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠানবাজার এলাকার নুর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন (২৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।

শিরোনাম