পে-স্কেল নিয়ে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, অহত-২৫

সংবাদ জমিন রিপোর্ট:
নবম পে-স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর পুলিশের হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৯ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি ছয় জন এখনও চিকিৎসারত। তারা হলেন, জাকারিয়া (৪৯), জয়দেব (৪০), তন্ময় (৩২), আব্দুল হান্নান (৪৫), আব্দুল আউয়াল (৪০) ও মালেক (৪০)।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে শুক্রবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেন। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

শিরোনাম