পোরশায় জমির বিবাদ নিয়ে প্রাণ গেল বিএনপি নেতার

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় মাইদুর রহমান নামের এক বিএনপি নেতাকে জমি নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার নিতপুর গানইর এলাকার একটি বিবদমান আবাদি জমিতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। নিহত বিএনপি নেতা মাইদুর রহমান পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও নিতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য (মেম্বার)।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করছি। এ ব্যাপারে থানায় মামলা হবে। আসামিরা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

শিরোনাম