প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাভারের রানা প্লাজার সোহেল রানা

সাভার (ঢাকা) প্রতিনিধি:
মায়ের জানাজায় অংশ নিলেন সাভারের রানা প্লাজার সোহেল রানা । প্যারোলে মুক্তি পেয়ে সাভারে এসে মায়ের জানাজায় অংশ নিয়েছেন রানা প্লাজা ট্র্যাজেডির অন্যতম অভিযুক্ত ও ভবনের মালিক সোহেল রানা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার পৌর এলাকার একটি মাদ্রাসা মসজিদে আয়োজিত জানাজায় তিনি অংশগ্রহণ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের মৃত্যুতে জানাজায় অংশ নেওয়ার জন্য সোহেল রানা প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। আবেদন মঞ্জুর হওয়ার পর শনিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশি পাহারায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে সাভারে নিয়ে আসা হয়। জানাজা শেষে রাত সাড়ে ৭টার দিকে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

শিরোনাম