রাজশাহী প্রতিনিধিঃ
প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর উপর হামলা,মোটরসাইকেলসহ ১২ লাখ টাকা ছিনতাই। রাজশাহীতে দিনদুপুরে এক ব্যবসায়ীর মাথা ফাটিয়ে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় ওই ব্যবসায়ী বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগরের রাজপাড়া থানার বহরমপুর নিমতলা পেঁয়াজির মোড়ে।
আহত ব্যবসায়ীর নাম মো. চাঁদ (৪০)। তিনি নগরের বোয়ালিয়া থানার সপুরা মথুরডাঙ্গা শিল্পীপাড়া মহল্লার বাসিন্দা। মাথা, কপাল ও নাকে গুরুতর আঘাত পাওয়া চাঁদকে স্থানীয়রা উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা সেখানে গিয়েছি এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।